১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ২:২৩ পিএম BDST banglanew24
31 May 2012   07:58:18 PM   Thursday BdST
E-mail this

হাওর অঞ্চলের উন্নয়নে ৯৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন হচ্ছে


মফিজুল সাদিক, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হাওর অঞ্চলের উন্নয়নে ৯৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন হচ্ছে

ঢাকা: হাওর অঞ্চলের অবকাঠামো উন্নয়নে ৯৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হবে আগামী মঙ্গলবার।
 
শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পের চ‍ূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে পরিকল্পনা কমিশন থেকে জানা গেছে।

সভায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একনেকের বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী,পরিকল্পনা মন্ত্রী, কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী ও তথ্যমন্ত্রী সভায় উপস্থিত থাকবেন।

দেশের মোট ৫টি জেলার ২৮টি উপজেলায় এই টাকা বরাদ্দ দেওয়া হবে। জেলাগুলো হলো— কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়া ।

প্রকল্পের টাকায় ৫টি জেলার ২৮টি উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে গ্রামের সড়ক, ব্রিজ, কালভার্ট ও রাস্তাঘাট উন্নয়ন করা হবে।

জানুয়ারি ২০১২ থেকে জুন ২০১৯ সাল পর্যন্ত মোট ৭ বছর প্রকল্পের কাজ চলবে।

৯৪৫ কোটি টাকার প্রকল্পের মধ্যে বৈদেশিক সাহায্য ৬৯০ কোটি টাকা।

এছাড়া আরো ৮টি প্রকল্প অনুমোদনের জন্য একনেকে উঠবে মঙ্গলবার। প্রকল্পগুলো হলো— সার পরীক্ষাগার ও গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্প। বিএআরআই এর গবেষণা  ও গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প।

দারিদ্য দূরীকরণ ও আত্ম-কর্মসংস্থান সৃষ্টির জন্য পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প।

ইস্টার্ন রিফাইনারিতে ৩টি মজুদ ট্যাঙ্ক, বাঘাবাড়ি তেল ডিপোতে ৩টি মজুদ ট্যাংক ও গোদন‍াইল ডিপোতে ২টি মজুদ ট্যাঙ্ক  নির্মাণ প্রকল্প।

এছাড়া স্থাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড কর্তৃক বাস্তবায়নধীন ‘গোপালগঞ্জে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের তৃতীয় শাখা কারখানা স্থাপন’  প্রকল্প।

 জাতীয় ভূমি জোনিং প্রকল্প ও চায়না সহায়তাপুষ্ট ২টি গ্রমীণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্প নামে ২টি উপপ্রকল্প অনুমোদন দেওয়া হবে একনেকে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ৩১, ২০১২
এমএস/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান