৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ২:০৩ পিএম BDST banglanew24
02 Jun 2012   05:24:00 PM   Saturday BdST
E-mail this

দীঘিনালায় ভিজিডি চাল ওজনে কম দেওয়ায় আটক ২


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় বিধবা দু:স্থ মহিলাদের মধ্যে ভিজিডি চাল ওজনে কম দেওয়ায় ইউনিয়ন পরিষদের এক মহিলা সদস্যসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, দিঘীনালা ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য মিতা চাকমা ও পরিষদের পিয়ন অমলিন্দু চাকমা।

শনিবার দুপুরে চাল বিতরণের সময় ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ থেকে তাদের  আটক করা হয়।

আটককৃত মিতা চাকমা বাংলানিউজকে বলেন, ‘আমি নিজে থেকে কিছুই করিনি। চেয়ারম্যান ঢাকায় অবস্থান করছেন তিনি সকালে ফোন করে আমাকে নির্দিষ্ট পরিমাণ চাল সরিয়ে বিতরণ করতে বলেন। আর এটি আমি অস্বীকার করলে আমাকে তিনি ফোনে ধমকান। আমি নিরুপায় হয়ে চেয়ারম্যানের কথায় চাল ওজনে কম বিতরণ করেছি।’

এ বিষয়ে জানতে চাওয়ার জন্য ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বকল্যাণ চাকমার মোবাইল ফোনে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন টিটো বাংলানিউজকে জানান, বিধবা দু:স্থ নারীর প্রতিজনকে ৩০ কেজি করে চাল দেওয়ার সরকারি নিয়ম থাকলেও সেখানে ২৭ কেজি করে দেওয়া হচ্ছিল।

এ খবর পেয়ে পুলিশ ওই ইউনিয়ন পরিষদে গিয়ে তাদের আটক করে।চাল আত্মসাতের অভিযোগে আটককৃত দুই জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।|

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুন ২,২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান