৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৬:১৭ এএম BDST banglanew24
13 Oct 2012   07:03:53 PM   Saturday BdST
E-mail this

সাইফ আলী খানের বিরুদ্ধে মামলার চার্জশিট!


ইশতিয়াক হোসেন লাবিব
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাইফ আলী খানের বিরুদ্ধে মামলার চার্জশিট!

আবারও মামলার বেড়াজালে বিপাকে পড়লেন পাতৌদি পরিবারের ছোট নবাব সাইফ আলী খান। এ বছরের ফেব্রুয়ারিতে এনআরআই ব্যবসায়ী ইকবাল শর্মাকে অপমানের দায়ে সাইফের বিরুদ্ধে মামলায় আদালতে চার্জশিট প্রদান করতে যাচ্ছে ভারতের কোলারা পুলিশ। আর চার্জশিট দেওয়া হচ্ছে সাইফের বিরুদ্ধে।

গত ফেব্রুয়ারিতে তাজমহল হোটেলে সাইফ আলী খান এনআরআই ব্যবসায়ী ইকবাল শর্মার সাথে বাকবিতণ্ডায় জডিয়ে পড়েন। এক পর্যায়ে তা হাত‍াহাতির পর্যায়ে চলে যায়। এরপর ইকবাল শর্মার মামলায় জেলে পর্যন্ত যেতে হয় সাইফকে। সেখান থেকে ১৫ হাজার রুপি মুচলেকায় জামিনে ছাড়া পান তিনি। তারপর থেকে মামলার তদন্ত অব্যাহত থাকে।

তদন্তে ঘটনাস্থলে উপস্থিত সকলের সাক্ষ্যগ্রহণ শেষ করে পুলিশ সাইফ আলী খানের বিরুদ্ধে ভারতীয় আইনের ৩২৩ ধারা, ৩২৫ ধারা ও আইপিসির ৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র তৈরি করেছে। অভিযোগপত্রটি আদালতে দাখিল করার পর মামলার যেকোন শুনানিতে আদালতে সাইফকে উপস্থিত থাকতে হবে।

আর আদালতে উপস্থিত থাকাই সাইফ আলী খানের জন্য বিপদের কারণ হয়ে দাড়িয়েছে। কারণ সাইফ আলী খান ও কারিনা কাপুরের মধ্যে বিয়ের দিন ধার্য করা হয়েছে আগামী ১৬ অক্টোবর।

বিয়ের আনুষ্ঠানিকতার মধ্যে কোন কারণে যেন মামলা বাধা না হয়ে দাঁড়ায় সেই প্রত্যাশা করছেন তাদের ভক্তরা। সাইফও সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তার আইনজীবীর মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান