গোদাগাড়ী (রাজশাহী): রাজশাহীর গোদাগাড়ীতে ৭ সন্তানের জননী আলিয়ারা বেগম (৫০) নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার দুপুর ৩টার দিকে স্বামীর উপর অভিমান করে তিনি বিষপান করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এদিন গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের সৈয়দ আলীর সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়।
এরই এক পর্যায়ে স্ত্রীকে মারধর করে একটি ঘরের ভেতরে আটকে রাখেন স্বামী সৈয়দ আলী।
এসময় স্বামীর উপর অভিমান করে ঘরে থাকা কিটনাশক (ফুরাডান) খান। পরে ৪টার দিকে ঘরের দরজা খুলে দেখেন মেঝেতে পড়ে রয়েছেন আলেয়া।
তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১২
আব্দুল বাতেন/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর