১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৬:৫০ এএম BDST banglanew24
05 Feb 2013   02:53:13 PM   Tuesday BdST
E-mail this

মিছিল না করেই ঘরে ফিরল অ’লীগ নেতাকর্মীরা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আব্দুল কাদের মোল্লার বিচারের রায় ঘোষণার পর আনন্দ মিছিল না করেই ঘরে ফিরে গেলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

মঙ্গলবার কাদের মোল্লার রায় ঘোষণার পর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের আনন্দ মিছিল করার কথা ছিল।

এদিকে সকাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কাদের মোল্লার রায় ঘোষণার পর আনন্দ মিছিল করার উদ্দেশ্যে জড়ো হয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কিন্তু কাঙ্খিত রায় ঘোষণা না হওয়ায় হতাশ হয়ে ঘরে ফিরে যান তারা।

আওয়ামী লীগ কর্মী ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, ৬টি অভিযোগের মধ্যে ৫টি প্রমাণিত হয়েছে। আমরা মানবতাবিরোধী এ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি আশা করেছিলাম।

এ সময় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা রায়ে সন্তুষ্ট হতে পারি নি। জাতি অন্য কিছু প্রত্যাশা করেছিল।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “আমরা এ রায়ে সন্তুষ্ট নই।”

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
এমইউএম/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান