৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:২৭ পিএম BDST banglanew24
19 Sep 2012   03:19:39 PM   Wednesday BdST
E-mail this

ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে ২ কিশোরের মৃত্যু


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে ২ কিশোরের মৃত্যু

পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বুধবার দুপুরে ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন (১৬) ও সোহেল রানা (১৭) নামে ২ কিশোরের মৃত্যু হয়েছে।

উপজেলার বড়ালব্রিজ রেলস্টেশনের কাছে দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মৃত ইমরান সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও সোহেল একই উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।

এদের মধ্যে ইমরান তাড়াশের আজিমপুর টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের ৯ম ও সোহেল একই স্কুলের ১০ম শ্রেনির ছাত্র ছিল।

ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আখতার হোসেন বাংলানিউজকে জানান, সকালে সহপাঠীদের সঙ্গে ইমরান ও সোহেল স্কুল থেকে নৌকায় করে বড়ালব্রিজ স্টেশনের কাছে পিকনিক করতে আসে।

দুপুর দেড়টার দিকে ইমরান ও সোহেল বড়ালব্রিজে উঠে ছবি তোলার সময় ঢাকা থেকে সৈয়দপুরগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন এসে পড়ে।

এসময় তারা দ্রুত ব্রিজ পার হতে না পেরে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ২টি উদ্ধার করেছে।  তবে, লাশ ২টি পরে সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এসআই আখতার হোসেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান