৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ২:১৪ পিএম BDST banglanew24
25 Jun 2012   06:52:44 PM   Monday BdST
E-mail this

দুর্নীতিবাজ সরকারের পতন করতে হবে: ইনাম আহমদ চৌধুরী


বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দুর্নীতিবাজ সরকারের পতন করতে হবে: ইনাম আহমদ চৌধুরী

প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী বলেছেন, দেশে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। গুম,হত্যা, সন্ত্রাস, দুর্নীতিবাজ, চোরাকারবারী, ঘুষখোর, শেয়ার বাজার, টেন্ডারবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

দুর্নীতির কারনে বিশ্বব্যাংক পদ্মা সেতুর কাজ বাতিল করে দিয়েছে এবং বিভিন্ন দেশ মানবাধিকার লঙ্ঘন হত্যা, গুমের তীব্র সমালোচনা করে আসছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই বাকশালী আওয়ামীলীগ সরকারের পতন করতে হবে।

শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত কর্মী সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ তানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিলালের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মছব্বির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান বাবু, গোলাপঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বদরুল আলম, শরিফগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান রেহান উদ্দিন, বিএনপি নেতা বুরহান উদ্দিন মাস্টার, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা সনজিদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিজ আহমদ, রশিদ আহমদ, মোঃ ডালিম আহমদ, মোঃ ওয়াহিদুর রহমান রিপন, স্বপন, কালাম, কয়েছ, আব্দুল আওয়াল, মোঃ বাহার উদ্দিন প্রমুখ।

কর্মী সমাবেশে আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ থেকে বিএনপিতে যোগ দেন আশরাফ আলী আশব, বশির উদ্দিন, আয়ুব আলী, ফারুক আহমদ, জলাল উদ্দিন, আনোয়ার হোসেন, রুকন, বশারত, জিল্লুর রহমান, কবির মিয়া, ইয়াছিন আলী, এনার মিয়া, রুবেল মিয়া, আব্দুল্লাহ, জিতু চন্দ্র দাশ, জামাল আহমদ, মোশাহিদ আলী, আজহারুল প্রমুখ।

বাংলাদেশ সময় ১৮৪১ ঘণ্টা, জুন ২৫, ২০১২
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান