৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৮:১৭ এএম BDST banglanew24
24 May 2012   09:56:41 PM   Thursday BdST
E-mail this

ইছামতী নদীতে অবৈধভাবে চলছে বালু উত্তোলন


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানের সৈয়দপুর ফুলহার এলাকায় ইছামতী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এমনকি প্রকাশ্যে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে প্রতিদিন লাখ লাখ টাকার বালু লুট করছে একটি প্রভাবশালী মহল।

উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান পরিচালনা করলেও জোরপূর্বক বালু উত্তোলন অব্যাহত রেখেছে মহলটি।

গত ২১ মে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সিরাজদিখান উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার অসহায় অবস্থার কথা তুলে ধরে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সিরাজদিখান ইউএনও ওয়াহিদুর রহমান জানান, একটি প্রভাবশালী মহল মুন্সীগঞ্জ ও কেরানীগঞ্জ সীমানার শেখেরনগর ও সৈয়দপুর গ্রামঘেঁষা ইছামতীর বালু অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছে।

তারা প্রকাশ্যে অবৈধ অস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে ড্রেজারের সাহায্যে এ কাজ করছে।

তিনি আরও জানান, অভিযান চালালে মহলটি কেরানীগঞ্জ সীমানায় গিয়ে অবস্থান নেয়।

আবার অভিযান চালিয়ে ১টি ড্রেজার আটক করলে কয়েক ঘণ্টার মধ্যে আরও ৫টি ড্রেজার বাড়িয়ে দিয়ে বালু কাটা অব্যাহত রাখে। এতে এলাকার কৃষি জমি ও বসতবাড়ি চরম হুমকির মুখে পড়ছে বলে জানান তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, জনৈক সম্রাট রাশেদের নেতৃত্বে ১০ থেকে ১২টি ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হয়।

স্থানীয় কৃষকরা জানান, দিনের পর দিন নদী তীরে চেকপোস্ট বসিয়ে বিশাল এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ওই মহল।

নদীপাড়ের হাজার হাজার মানুষকে জিম্মি করে মহলটি লাখ লাখ টাকার বালু প্রতিদিন লুট করে নিয়ে যাচ্ছে। আর সন্ত্রাসী একটি গ্রুপ এলাকায় টহল দিয়ে নিরাপদে বালু পাচার করছে বলে জানান তারা।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মে ২৪, ২০১২
কাজী দীপু/সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান