৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৬:২২ এএম BDST banglanew24
08 Jul 2012   09:36:59 PM   Sunday BdST
E-mail this

সাইবার বিশ্বে আতঙ্ক!


সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাইবার বিশ্বে আতঙ্ক!

পিসি ওপেন। আর মাত্র কয়েক ক্লিকেই ইন্টারনেট দুনিয়ার হাতছানি। আর অনাইন বিশ্বের জনসংখ্যা পৃথিবীর জনসংখ্যাকে ছাঁড়িয়েছে অনেক আগেই। এ বিশাল দুনিয়া নিয়ে আছে নানামুখী শঙ্কা।

বার্তা দৃশ্যমান ‘পেজ নট ফাউন্ড’। এমনই ইন্টারনেট দখলের আশঙ্কা করছে বিশ্বসেরা গোয়েন্দাসংস্থা এফবিআই। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক হ্যাকার দল অনলাইন বিজ্ঞাপনের সম্ভাবনাময় খাতকে প্রশ্নবিদ্ধ আর বেকায়দার ফেলতেই সুবিশাল এক পরিকল্পনা নিচ্ছে। এফআইয়ের কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য আছে। এরই মধ্যে এ আক্রমণকে প্রতিহত করতে পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু আক্রমণের তুলনায় অপ্রতুল ঠেকছে সংশ্লিষ্টদের কাছে।

যুক্তরাষ্ট্রের সরকারি সাইটগুলোকে সুরক্ষা দিতে কারিগরি বিভাগ বিকল্প সার্ভার বসিয়েছে। আর তাতে তথ্যগত ব্যাকআপও নেওয়া হয়েছে। কিন্তু আক্রমণ পরিসরের তুলনায় এটি মোটেও পর্যপ্ত নয়। জুলাই মাসের এ আগাম ঘোষণার আক্রমণকে মোটেও হালকা চোখে না দেখতে নির্দেশ দিয়েছে এফবিআই।

এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের জন্য আগ্রহীদের (www.dcwg.org) এ সাইটে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সম্ভাব্য আক্রমণের দিনক্ষণ হিসেবে ৯ জুলাইকে চিহ্নিত করেছে এফবিআই। এ দিনই বিশ্বের অসংখ্যা ব্যবহারকারী নিজের অজান্তেই বিচ্ছিন্ন হয়ে পড়বেন ইন্টারনেট দুনিয়া থেকে।

গত নভেম্বর থেকে এ ধরনের আক্রমণের আশঙ্কায় ব্যাপক প্রতিরোধমূলক প্রস্তুতি নিয়েছে এফবিআই। কিন্তু ব্যাপকতার আশঙ্কায় তা মোটেও পর্যাপ্ত হয়ে উঠেনি। এমনই মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

মূলত বিশ্বের অনলাইন বিজ্ঞাপন ব্যবস্থাকে বড় ধরনের হুমকির মুখে ফেলতেই এমন আক্রমণের পরিকল্পনা নিয়েছে একদল চৌকস হ্যাকার।

আক্রমণে ধরণ
এরই মধ্যে হ্যাকররা সম্ভাব্য টার্গেটদের কমপিউটারে তাদের অজান্তেই পাহারা বসিয়েছে। এখন অপেক্ষা শুধু সুনির্দিষ্ট দিনক্ষণের। আক্রমণের প্রথম লক্ষ্য আক্রান্ত পিসির অ্যান্টিভাইরসকে বিকল করা। এরপর ইন্টারনেট সংযোগ সফটওয়্যারে স্পাই নেটওয়ার্ক দিয়ে তা বিচ্ছিন্ন করা।

সবশেষ অনলাইন বিজ্ঞাপনের প্রচারণা লিঙ্কগুলোকে ভেঙ্গে দিয়ে ভাইরাস ছড়ানো। এ কাজি সুসম্পন্ন করতে সময় লাগবে সর্বোচ্চ ৫ মিনিট। আর তাতেই ইন্টারনেট সংযোগ বিকল হয়ে পড়বে।

এফবিআইয়ের পর্যবেক্ষকমূলক বিশেষ প্রতিনিধি টম গ্র্যাসো জানান, সম্ভাব্য এ আক্রমণ আসলেই বড় ধরনের একটি আতংক। এর সঙ্গে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। এমনকি জেলেও পাঠানো হবে। কিন্তু ভুক্তভোগীরা হয়ে পড়বেন ইন্টারনেট বিচ্ছিন। এটাই ভাবনার বিষয়।

এ আক্রমণে সবচেয়ে বেশি ধরাশায়ী হবেন ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীরা। আর বার্তা পাবেন ‘পেজ নট ফাউন্ড’। এতে তারা ইন্টারনেট সেবাদাতাকেই দুষবেন। কিন্তু এ কাজটি হবে একটি মহাপরিকল্পনার অংশ হিসেবে। এ বিষয়ে ভুক্তভোগীর কাছে তেমন কোনো তথ্যই থাকবে না। এটাই আশঙ্কার বিষয়।

ইন্টারনেট সিস্টেম কনসোর্টিয়ামের সভাপতি এবং প্রতিষ্ঠাতা পল ভিক্সি জানান, সম্ভাব্য এ আক্রমণ প্রতিহত করতে বিকল্প দুটি সার্ভার বসানো হয়েছে। যাতে ভুক্তভোগীদের হারানো তথ্য ফিরে পাওয়া যায়। কিন্তু গত মার্চ পর্যন্ত এ বিকল্প সার্ভারে সম্ভাব্য তথ্য সংরক্ষণ করা হয়নি।

এ জন্য এ জুলাই পর্যন্ত তথ্য সংরক্ষণের সময় বেঁধে দিয়েছে নিউইয়র্ক আদালত। আর ঠিক এ সময়কে আক্রমণকে আরও গতিশীল করতে পারে হ্যাকার চক্র। তাই ইন্টারনেট ব্যবহারকারীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে এফবিআই।

বাংলাদেশ সময় ২১৩৪ ঘণ্টা, জুলাই ৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান