কুয়েত : যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মোমবাতি প্রজ্বলন করলেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশ দূতাবাসের হল রুমে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজনদের অংশগ্রহণে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে যোগ দেন দূতাবাসের রাষ্ট্রদূত এবং সকল কর্মকর্তা-কর্মচারিও। এ সময় যুদ্ধাপরাধী রাজাকার, আলবদর, আল শামসদের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো দূতাবাস হল রুম।
প্রদীপ প্রজ্বলন শেষে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্রবাসী সংগঠক আতাউল গনি মামুন এর নেতৃত্বে প্রবাসীদের পক্ষ থেকে শ্রম সচিব কেএম আলী রেজার কাছে একটি স্মারকলিপিও দেয়া হয়।
বাংলাদেশ সময় : ০৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
মঈন উদ্দিন সরকার সুমন/ সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর