ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩ কোম্পানির ৪ জন উদ্যোক্তা পরিচালক নিজ নিজ কোম্পানির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। কোম্পানিগুলো হলো- এনসিসি ব্যাংক, ইনফরমেশন সার্ভিস লি. এবং রিপাবলিক ইন্স্যুরেন্স।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক তোফাজ্জল হোসেন ২ লাখ ও নুরুল ইসলাম ১ লাখ, ইনফরমেশন সার্ভিস লি. উদ্যোক্তা পরিচালক এ আর আজিমুল হক ১০ হাজার এবং রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোক্তা পরিচালক মো. আলী কাওসার ১ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
এ ঘোষণা দেওয়ার পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে তারা এ শেয়ার ক্রয় সম্পন্ন করবে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর