৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১১:১৯ এএম BDST banglanew24
30 May 2012   11:29:49 AM   Wednesday BdST
E-mail this

সপ্তাহের চতুর্থ কার্যদিবস

সূচক বাড়লেও লেনদেন কমেছে


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সূচক বাড়লেও লেনদেন কমেছে সপ্তাহের চতুর্থ কার্যদিবস

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচক বাড়লেও আগের কার্যদিবসের চেয়ে লেনদেনের পরিমাণ কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে ২২০টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ৬৮৪ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ১৮৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৩৫ কোটি টাকা।

এদিন লেনদেনের প্রথম ৫ মিনিটে অর্থাৎ বেলা ১১টা ৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭৬ পয়েন্টে উঠে আসে। পরবর্তীতে বেলা ১১টা ১০ মিনিটে ৬২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯৩ পয়েন্টে, বেলা সোয়া ১১টায় ৭০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০১ পয়েন্টে, পৌনে ১২টায় ৬৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯৪ পয়েন্টে, দুপুর ১টায় ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭৬ পয়েন্টে, সোয়া ২টায় ৬৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯৯ পয়েন্টে স্থির হয়।

দিন শেষে ডিএসই’র সাধারণ সূচক ৬৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০০ পয়েন্টে উঠে আসে।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২২০টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।

বুধবার ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণফোন ৭ কোটি ৭৮ লাখ ২৯ হাজার ৮০০ টাকা, লংকা-বাংলা ফিন্যান্স ৭ কোটি ১৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা, সিটি ব্যাংক ৬ কোটি ৪৭ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা, লাফার্জ সুরমা সিমেন্ট ৫ কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৩০০ টাকা, যমুনা অয়েল ৫ কোটি ৫ লাখ ৯৮ হাজার ২০০ টাকা, মেঘনা পেট্রোলিয়াম ৪ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার ২০০ টাকা, বেক্সিমকো ফার্মা ৪ কোটি ৪০ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা, ফার্স্ট লিজ ফিন্যান্স ৪ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা, পদ্মা অয়েল ৪ কোটি ৭ লাখ ৭২ হাজার ৪০০ টাকা এবং পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স ৪ কোটি ৭ লাখ ৫৫ হাজার ৩০০ টাকা।

অন্যদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ’র (সিএসই) সাধারণ সূচক ১০৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মেধ্য দাম বেড়েছে ১৪১টি, কমেছে ২৬টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির শেয়ারের দাম।

বুধবার সিএসইতে দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানি হলো- পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিস লি., ইউসিবিএল, লংকা-বাংলা ফিন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো লি., আফতাব অটোমোবাইল, গ্রামীণফোন, জিএসপি ফিন্যান্স, স্কয়ার ফার্মা এবং ন্যাশনাল ব্যাংক।

বুধবার সিএসইতি লেনদেন হয়েছে মোট ৩০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ৩০, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান