ধানমন্ডি ঢাকা আর্ট সেন্টারে ১৮ মে শুক্রবার শুরু হচ্ছে ‘মা দিবস ২০১২’ উপলক্ষ্যে পৃথিবীর সকল ‘মা’কে নিবেদন করে শিল্পী মৃণাল কান্তি দাসের একক চিত্রকলা প্রদর্শনী ‘ইচ্ছেডানা’।
১৮ মে বিকেল ৫টায় প্রদর্শনীটি উদ্বোধন করবেন শিল্পীর মা প্রমীলা দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন আলী যাকের এবং চিত্রশিল্পী মনিরুল ইসলাম।
প্রদর্শনী চলবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। শেষ হবে ২৬ মে।
বাংলাদেশ সময় ১৮১৮, মে ১৭, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক