খুলনা: ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারী হেলালের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে খুলনার তেরখাদা-দিঘলিয়া-রূপসা উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মহানগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম নূরুল ইসলাম ও বিএনপির খুলনা জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বক্তব্য রাখেন ।
বক্তৃতারা অবিলম্বে হেলালের মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি দাবি করেন।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর