নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলার স্বরাপপুর গ্রামে আখ ক্ষেত থেকে জনাব আলী (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জনাব আলী সোমবার রাত ৯টার দিকে লোকমানপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে নিঁখোজ হন। মঙ্গলবার সকালে বাড়ির পাশের আখ ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাশের মাথায় ভারি অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া সারা শরীর এসিডে ঝলসে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মে ০১, ২০১২
প্রতিবেদন: স্বপন দাস
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর