নির্মাতা রেদওয়ান রনি বলেছিলেন তার প্রথম চলচ্চিত্র ডিসেম্বরেই মুক্তি দিবেন। শেষ পর্যন্ত ২১ ডিসেম্বরই মুক্তি পাচ্ছে রনির ‘চোরাবালি’। প্রথম সপ্তাহে ছবিটি দশটি হলে মুক্তি পাচ্ছে।
এর মধ্যে রয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্স, বলাকা, সনি, মধুমিতা, চম্পাকলি। এছাড়া বর্ষা, মেট্রো, পূরবী এবং চালা ও সিরাজগঞ্জের একটি করে হলে ছবিটি মুক্তি পাবে।
ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্টার সিনেপ্লেক্সে।
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, ইন্দ্রনীল সেনগুপ্ত, এটিএম শামসুজ্জামান, শহীদুজ্জামান সেলিম, ইরেশ যাকের, সালেহীন স্বপন প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১২
জিআর