 |
বলিউড নির্মাতা সুভাষ ঘাই এবার মিষ্টি আবিষ্কার করেছেন। তবে এ মিষ্টি দোকানে পাওয়া যাবে না। তবে পর্দায় দেখা যাবে। তিনি তার নতুন ছবির জন্য মিষ্টি নামে একজন বাঙ্গালি মেয়ে খুঁজে বের করেছেন।
তবে মিষ্টি নামে বাঙ্গালি এই অভিনেত্রীর মূল নাম ইন্দ্রানি চক্রবর্তী। তিনি মূলত টালিউডের অভিনেত্রী। জানা গেছে সুভাষ ঘাই ইন্দ্রানিকে নতুন অভিনেত্রী মিষ্টি নামে অবিহিত করেছেন। একটি উৎস থেকে জানা গেছে- ‘ইন্দ্রানি অভিনয় জগতের কোন নতুন মুখ নয়, যেমনটা সুভাষ ঘাই বলেছেন। এর আগেও তিনি টালিউডে কাজ করেছেন। সেখানে তার সহ অভিনেতা ছিলেন প্রসনজিৎ এবং জয় দেবরয়।’
পরিচালক ও নির্মাতা সুভাষ ঘাই ইংরেজি ‘এম’ অক্ষরের প্রতি অনেক আগে থেকেই দুর্বল। এই জন্যই তিনি তার সিনেমার অভিনেত্রী দের আসল নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন। এবং সেই নামের আদ্য অক্ষর হয় ‘এম’। পূর্বেও এক অভিনেত্রীর নাম মহিমা চৌধুরী রেখেছিলেন এই পরিচালক।
নির্মাতা সুভাষ ঘাইয়ের এ ছবিতে অভিনেত্রী রুপালি গুহার অভিনয় করার কথা ছিল। কিন্তু পরিচালক তার মতের পরিবর্তন করেন এবং ইন্দ্রানিকে কাজে নেন। তিনি তার সিদ্ধান্ত পাল্টান কারণ তিনি নামি অভিনেত্রীদের পেছনে শুটিং সিডিউল এর জন্য ঘুরতে পছন্দ করেন না।
বাংলাদেশ সময় : ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
এমকে/জিআর