৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:০০ এএম BDST banglanew24
20 Jul 2012   02:57:31 PM   Friday BdST
E-mail this

যুক্তরাষ্ট্রে ব্যাটম্যানের প্রিমিয়ার শোতে গুলি, নিহত ১৪


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
যুক্তরাষ্ট্রে ব্যাটম্যানের প্রিমিয়ার শোতে গুলি, নিহত ১৪

ঢাকা: যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে ফিকশন সিনেমা ব্যাটম্যানের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ সিক্যুয়েলের প্রিমিয়ার শো’তে গুলির ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো কমপক্ষে ৫০ জন।

স্থানীয় রেডিও স্টেশন কেওএ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার রাতে ডেনভারের একটি থিয়েটারে ব্যাটম্যানের ওই সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিক্যুয়েলের শো চলাকালে অজ্ঞাত পরিচয় এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়।

রেডিও স্টেশনটি আরো জানায়, অরোরা শহরতলীর একটি মলে প্রদর্শনী চলাকালে গ্যাসমাস্ক পরা একজন লোক গুলি চালায় এবং টিয়ারগ্যাস বোমার বিস্ফোরণ ঘটায়।

পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন একজনকে আটক করেছে। ওই এলাকায় এখন প্রচুর পুলিশ এবং অ্যাম্বুলেন্স রয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সিনেমার প্রদর্শনী চলাকালীন তিনি একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হতে দেখেছেন।

সিএনএন একজন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে বলেছে, একজন লোককে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখা গেছে। তিনি ভীড় ঢেলে পথ করে নিচ্ছিলেন এবং আকস্মিকভাবেই গুলি করতে শুরু করেন।

তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনো কেউ কিছু জানাতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান