১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৯:২১ পিএম BDST banglanew24
04 Aug 2012   02:03:35 PM   Saturday BdST
E-mail this

শপথ নিলেন বিমল গুরুংসহ জিটিএ’র নির্বাচিত সদস্যরা


শিলিগুড়ি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ভারতের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের উপস্থিতিতে শপথ নিয়েছেন মুখ্য কার্যনির্বাহী কর্মকর্তা বিমল গুরুংসহ জিটিএ’র ১৪ জন কর্মকর্তা ও নির্বাচিত সদস্যরা।

শনিবার দার্জিলিং শহরের চৌরাস্তায় শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ভারতের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের উপস্থিতিতে সকাল পৌনে ১১টা নাগাদ দার্জিলিং চৌরাস্তায় শুরু হয় জিটিএ’র শপথগ্রহণ অনুষ্ঠান। জিটিএ’র মুখ্য কার্যনির্বাহী কর্মকর্তা পদে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল এম কে নারায়ণন।

অন্যান্য মন্ত্রী ও শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ যশবন্ত সিং।

পাহাড়ে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবারই দার্জিলিং পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। মুখ্যমন্ত্রীর সঙ্গেই দার্জিলিং পৌঁছান রেলমন্ত্রী মুকুল রায়, রাজ্যের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব সমর ঘোষ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং।

সন্ধ্যায় দার্জিলিংয়ের একটি হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন মোর্চার সভাপতি বিমল গুরুং ও সাধারণ সম্পাদক রোশন গিরি। ওই হোটেলেই মোর্চা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। পরে শিন্ডে জানান দার্জিলিংয়ের উন্নয়নের জন্য রাজ্য ও জিটিএকে সবরকম সাহায্য করবে কেন্দ্রীয় সরকার।

জিটিএ’র ৪৫টি আসনের সবকটিতেই জয়ী হয় মোর্চা। তার মধ্যে ২৮টি আসনে এসেছে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। ৪৫ জন নবনির্বাচিত সদস্যকে নিয়ে শুক্রবার বৈঠকে বসেন গোর্খা নেতৃত্ব। সেখানেই জিটিএ’র মুখ্য কার্যনির্বাহী কর্মকর্তা হিসেবে মনোনীত হন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো। জিটিএ’র চেয়ারম্যান হিসেবে মনোনীত হন প্রদীপ প্রধান।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান