৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১০:৪৬ পিএম BDST banglanew24
28 May 2012   05:45:13 AM   Monday BdST
E-mail this

কলকাতার নায়কদের উচ্ছ্বাস


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কলকাতার নায়কদের উচ্ছ্বাস

চেন্নাই: আইপিএলের ফাইনালে ৮৯ রানের অসাধারণ এক ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মানভিন্দর বিসলা। জ্যাক ক্যালিসকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১৩৬ রানের জুটি গড়েছেন। তাদের অনিন্দ্য ইনিংসে শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স।

খেলা শেষে বিসলা প্রতিক্রিয়ায় বলেন,‘খুব সুখী মনে হচ্ছে। আমি নিজের কাজটুকু করেছি। ব্রেন্ডন ক্লস প্লেয়ার। তার রেকর্ডই তার পক্ষে কথা বলে। বালাজির চোটের কারণে তাকে আমরা খেলাতে পারিনি। আমি সৌভাগ্যবান সুযোগটা পেয়েছি। শেষ বল পর্যন্ত মনে হচ্ছিলো না আমরা জিততে যাচ্ছি।’

প্রথম তিন মৌসুম একই দল নিয়ে খেলেও সফল হতে পারেনি কলকাতা। বর্তমান দলের হাত ধরে শিরোপা পেলেন শাহরুখ খান। কলকাতার তরুণ ব্যাটসম্যান মানদিপ সিংয়ের স্বপ্ন ভারতের হয়ে খেলা। আইপিএলে কলকাতার সফল্য নিয়ে তিনি বলছিলেন,‘এই পর্যন্ত আসতে পেরে খুবই ভালো লাগছে। খুব ভালো একটা মৌসুম পার করলাম। আমি ভিকরম ভাইকে ধন্যবাদ দিতে চাই। আমার স্বপ্ন ভারতের হয়ে অন্তত ১০ বছর খেলবো।’

উইকেটরক্ষক ব্যাসম্যান ব্রান্ডন ম্যাককালামের অনুভূতি,‘আমি খুশি। কঠিন চারটি বছর পার করেছি। লোকজন কলকাতায় ফিরে যাবে এবং বেঙ্গল আমাদের জন্য গর্ব করবে। পুরো সময় আমরা স্বাভাবিক ছিলাম। কখনও আত্মবিশ্বাস হারাইনি।’

লক্ষ্মীপতি বালাজির প্রতিক্রিয়ায় ছিলো আত্মবিশ্বাসের ছাপ,‘আমরা একটা পরিবার। প্রথম দিন থেকে আমরা যা করতে চেয়েছিলাম তা করতে পেরেছি।’

ফাইনাল নিয়ে জ্যাক ক্যালিসের বক্তব্য,‘এক দুই করে রান নেওয়া সহজ ছিলো না। অনেক পরিশ্রম করতে হয়েছে। কঠিন পরিশ্রম করলে ফল আসবে। আমার খুব ভালো লাগছে।’
 
কোচ ট্রেভর বেইলিস ফাইনালে দলের পারফরমেন্স সম্পর্কে বলেন,‘পুরো টুর্নামেন্টে আমরা দল হিসেবে খেলেছি। বিসলা এবং ক্যালিস ম্যাচ জয়ী ইনিংস খেলেছে। লোকজন বলাবলি করেছে গৌতম গম্ভীর রান না করলে আমরা জিততে পারবো না। কিন্তু আমরা তা করে দেখিয়েছি।’

কলকাতার মালিক শাহরুখ খান শুধু এটুকুই বললেন,‘আমি গৌতম গম্ভীরকে এবং ছেলেদেরকে ধন্যবাদ দিতে চাই।

বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, মে ২৮, ২০১২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান