 |
নতুন দিনের আলো
ফয়সাল তারিক তন্ময়
।।
সময়টা একরোখা-
স্মৃতির শুষ্ক মরু পথ ধরে
বাসী হয়ে যাওয়া ইচ্ছেগুলো
চাইছে পেতে আজ শুধু
নতুন; দিনের আলো ।
নিয়মের একতারায় শুধু
গান বেঁধে যাই-
সকাল বিকাল সন্ধা রাত্রি
স্বপ্ন দেখি, স্বপ্ন আঁকি স্বপ্ন পথের যাত্রী।
পুরনো পাঁজরে প্রতিদিন নতুন নিঃশ্বাস-
দুঃখকষ্ট পিছু ফেলে ভুলে যেতে চাই
কত শত দীর্ঘশাস।
মাঝে মাঝে থমকে যায় এই মন
থেমে থাকে না তো কিছুই
দিন রাত্রির পৃষ্ঠা উল্টে প্রতিনিয়ত
চলে যাচ্ছে শুধুই এ জীবন।
তোমাকে চাই
খোরশেদ আলম
।।
কিভাবে বলি বা কিভাবে বোঝাই
আমি তোমাকে চাই
তোমার ভালবাসা চাই।
আকাশ নয়, ঐশ্বর্য নয়,
নদী নয়, নারী নয়
আমি তোমাকে চাই
তোমার ভালবাসা চাই।
রবি ঠাকুরের লাবণ্য
জীবনানন্দের বনলতা
আমার তুমি
তুমি সুনয়না।
আমি তোমাকে চাই
শুধু তোমার ভালবাসা চাই।
কেউ পাবে না
সাহিদা রহমান মুন্নী
।।
ঐ পাহাড়ের পেছন পারে
যেই সবুজ এক দেশ-
জানো কি তা দেখার পরেও
কাটে না যে রেশ।
তড়তড়িয়ে ছোটে নদী
কি অবিরাম ছোটা-
তারই পাশে বাগান আছে
রঙিন ফুলে ফোটা।
বাঁশির সুরে মগ্ন মনে
ফসল ফলায় চাষী-
সেই দেশেতে সবাই কিন্তু
বাংলা ভাষার ভাষী।
নীল আকাশের গা ঘেঁষে
মেঘ ছুঁয়ে যায় পাখি-
কাশফুলেরই দোলদোলানি
জুড়ায় সবার আঁখি।
এই আমিটার বড্ড বেশি
ইচ্ছে করে রোজ-
মনের সুখে ঘুরবো সে দেশ
কেউ পাবে না খোঁজ।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর, ২০১২