 |
সাড়া জাগানো সঙ্গীত প্রতিভা অন্বেষনমূলক প্রতিযোগিতা ক্লোজআপ ওয়ান ২০১২‘-এর ঢাকার অডিশন রাউন্ড শেষ হয়েছে। ৯ সেপ্টেম্বর রোববার থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থাতে (এফডিসি) শুরু হচ্ছে ইয়েস কার্ড প্রাপ্তদের সিলেকশন রাউন্ড।
এবারের ‘ক্লোজআপ ওয়ান’ ঢাকা অঞ্চলের সিলেকশন রাউন্ড চলবে ৯ সেপ্টেম্বর থেকে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। এবার ইয়েস কার্ড প্রাপ্ত প্রতিযোগীদের সিলেকশন রাউন্ডে চূড়ান্ত বাছাইয়ের জন্য ‘ক্লোজআপ ওয়ান ২০১২’ এর মূল বিচারক প্যানেলের মুখোমুখি হতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে এই সিলেকশন রাউন্ড শুরু হবে। এ প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী ও পার্থ বড়–য়া।
দীর্ঘ চার বছর বিরতির পর আবারও শুরু হওয়া ‘ক্লোজআপ ওয়ানের ঢাকা অঞ্চলের প্রাথমিক বাছাইপর্ব শুরু হয়েছিল গত ৩ সেপ্টেম্বর। এবছর ঢাকা অঞ্চল থেকে রেজিস্ট্রেশন করে মোট ২৬,৭৪৭ জন প্রতিযোগী। ৮ সেপ্টেম্বর শনিবার শেষ হচ্ছে ‘ক্লোজআপ ওয়ান’২০১২ এর ঢাকা অঞ্চলের প্রাথমিক বাছাইয়ের পর্বের আনুষ্ঠানিক বাছাই পর্ব।
ক্লোজআপ ওয়ান ২০১২ এর পরিচালনা করছেন এনটিভির নির্বাহী প্রযোজক আলফ্রেড খোকন। লাইন প্রডিউসার হিসেবে আছেন এনটিভির প্রযোজক কাজী মোহাম্মদ মোস্তফা ও মো. নূরুজ্জামান।
‘স্বপ্ন সাধনা সাহসে গাও আতœবিশ্বাসে’ শ্লোগান নিয়ে করে এবছর শুরু হওয়া ঢাকা অঞ্চলের প্রাথমিক বাছাই পর্বের বিচারকের দায়িত্ব পালন করেছেন- সুজেয় শ্যাম, বাসু দেব, মিসবাহ রহমান, জাহিদ হোসেন, অশিত দাস, সুমনা বর্ধন, হাসান আবিদুর রেজা জুয়েল, মনোহারা হোসাইন, মিলন মাহমুদ, সাবা তানি, অনুপ ভট্টাচার্য, পিয়ারু রহমান, পার্থ মজুমদার, জালাল আহমেদ, আনিসুর রহমান তনু, সুমন, লিটন অধিকারী রিন্টু, লাবু রহমান, শাহনেওয়াজ, মিঠু, টিপু, পিয়াল, তানিম, অনিমরা রায়, সন্দীপন ও এলিটা করিম।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ ২০১২-এর চতুর্থ আসর গত ৫ জুলাই আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়। এরপর গত ৮ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত হয়েছে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কার্যক্রম। ৪র্থ আসরের জন্য সারাদেশ থেকে প্রায় পঞ্চাশ হাজার প্রতিযোগী এবছর রেজিস্ট্রেশন করে। তারা প্রত্যেকেই ১৬ থেকে ৩০ বছর বয়সী ও বাংলাদেশী নাগরিক। সারা বাংলাদেশের মোট ১০টি কেন্দ্রে প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। ঢাকা অঞ্চলের অডিশন ও সিলেকশন রাউন্ড চলবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকার পরেই শুরু হবে চট্টগ্রামের অডিশন রাউন্ড।
এবার প্রতিযোগিতার অডিশন ও সিলেকশন রাউন্ডের উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন ক্লোজআপ তারকা পুতুল ও আর জে সায়েম। অডিশন রাউন্ডে তারা প্রথম দিন থেকে উপস্থাপনা করছেন। তাদের প্রাণবন্ত উপস্খাপনা প্রার্থীদের মাঝে প্রাণের সঞ্চার সৃষ্টি করেছে। পুতুল দ্বিতীয়বারের মতো ক্লোজআপ ওয়ান উপস্থাপনা করলেও এবারই প্রথম উপস্থাপনায় আসলো সায়েম। শুরু থেকেই সায়েম-পুতুল সবার সাথে মিশে উস্থাপনায় বৈচিত্র আনছে।
সাড়া জাগানো এ প্রতিযোগিতার প্রথম আসরে চ্যাম্পিয়ন হন নোলক বাবু। প্রথম ও দ্বিতীয় রানার আপ হন যথাক্রমে রাজীব ও বিউটি। পরের বছর অর্থাৎ ২০০৬ সালে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার দ্বিতীয় আসর। এ বছরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সালমা। প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ হন যথাক্রমে মুহিন ও নিশিতা বড়–য়া। সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হন লিজা। প্রথম ও দ্বিতীয় রানার আপ হন যথাক্রমে অপু ও সাজু।
উল্লেখ্য, ‘ক্লোজআপ ওয়ান’ সবর্শেষ অনুষ্ঠিত হয়েছিলো ২০০৮ সালে।
বাংলাদেশ সময় ১৮৪০, সেপ্টেম্বর ০৮, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক