৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৪:৩২ এএম BDST banglanew24
20 Dec 2012   04:02:09 PM   Thursday BdST
E-mail this

বিপিএল মাতাবেন আলিশা!


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিপিএল মাতাবেন আলিশা!

বাংলাদেশ প্রিমিয়ার লীগ বা বিপিএল এর দ্বিতীয় আসরটা মাত করতে আসছেন মডেল ও অভিনেত্রী আলিশা প্রধান। এবারের আসরের ক্রিকেট উপস্থাপক হিসেবে বিপিএল এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এ বিষয়ে বাংলানিউজকে আলিশা বলেন ‘এটা আসলেই আমার জন্য নতুন এক যুদ্ধ। আমি এরই মধ্যে বিপিএল এর সঙ্গে যুক্ত হয়েছি। পুরো আসর জুড়ে আমি মাঠে থাকবো। দেশ বিদেশের ক্রিকেটারদের সাক্ষাৎকার নিবো। ক্রিকেট কেন্দ্রিক অনুষ্ঠানগুলোর উপস্থাপনা করবো। কাজটা মজাই হবে।’

২০ ডিসেম্বর বিপিএল এর দ্বিতীয় আসর এর নিলাম শুরু হয় ঢাকায়। আর নিলাম অনুষ্ঠানটি উপস্থাপনার মাধ্যমে বিপিএল এর কাজ শুরু হয়ে যায় আলিশার।

আলিশা প্রধান মডেলিং এর পাশাপাশি অভিনয় করেন। আর মাঝে মধ্যেই টিভি পর্দায় উপস্থাপকের ভূমিকায়ও দেখা যায়। চ্যানেল আই, আরটিভি সহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। তাই এ মডেল কন্যা মনে করছেন এ কাজটিও তার জন্য কঠিন কিছু হবে না।

এবং ভালো করতে চান এ আসরে। তিনি আরো জানান শিগগিরই তিনি আরো একটি আন্তর্জাতিক ইভেন্টের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন।

আলিশা বলেন ‘আমি যাই করি না কেন। শেষ পর্যন্ত অভিনয়টাই করবো। উপস্থাপনা করছি বলে অভিনয় ছাড়বো না।’

আলিশা বর্তমানে অভিনয় করছেন কামাল খানের পরিচালনা ও অনুরুপ আইচের রচনায় ‘গীতিকার’ নামে একটি ধারাবাহিক নাটকে। এছাড়াও অভিনয় করছেন জহিরের পরিচালনায় ‘লগ ইন লগ আউট’ নামে একটি ধারাবাহিকে।

বিপিএল শেষ না হওয়া পর্যন্ত এই কদিন মাঠে ময়দানেই থাকতে হবে আলিশাকে। এখন দেখার বিষয় আলিশা কতটা মাত করতে পারবেন এবারের বিপিএল।

বাংলাদেশ সময় : ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১২
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান