৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৭:৩২ পিএম BDST banglanew24
12 Oct 2012   08:49:37 PM   Friday BdST
E-mail this

শনিবার পুসান চলচ্চিত্র উৎসবে ‘টেলিভিশন’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শনিবার পুসান চলচ্চিত্র উৎসবে ‘টেলিভিশন’

এশিয়ার অন্যতম সেরা চলচ্চিত্র উৎসব হল ‘পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। দক্ষিণ কোরিয়ার পুসানে শনিবার শেষ হচ্ছে ‘পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এশিয়ার অন্যতম সেরা এই উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রদর্শিত হবে বাংলাদেশের ছবি ‘টেলিভিশন’।

এবার বিভিন্ন বিভাগে ৭৫টি দেশের ৩০৪টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। উৎসবের উদ্বোধনী ছবি ছিল হংকংয়ের কোল্ড ওয়ার। উৎসব শুরুটা ছিলো ৪ অক্টোবর। ‘টেলিভিশন’ ছবি প্রদর্শনের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের এবারের আয়োজন।

এর আগে উৎসবে রেড কার্পেটে হাঁটবেন ছবির অভিনয়শিল্পী তিশা। এরই মধ্যে উৎসবে যোগ দিতে গেছেন ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও আরেক অভিনয়শিল্পী কাজী শাহীর হুদা।

এদিকে ‘টেলিভিশন’-এর অডিও অ্যালবাম এবং প্রেক্ষাগৃহে মুক্তি প্রসঙ্গে ফারুকী বাংলানিউজকে জানান, এ বছরের শেষ দিকে অর্থাৎ নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের শুরুর দিকে ‘টেলিভিশন’ চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। তার আগে অক্টোবরে ছবিটির অডিও অ্যালবামের প্রকাশ পাচ্ছে।

উল্লেখ্য, মুক্তির আগেই ‘টেলিভিশন’ জিতে নিয়েছে ‘এশিয়ান সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোডাকশন’ পুরস্কার। পুরস্কারপ্রাপ্ত ছবির তালিকায় ফারুকীর ‘টেলিভিশন’-এর সঙ্গে ছিল ইরানের কিংবদন্তি চলচ্চিত্রকার মোহসেন মাখমালবাফের ‘দ্য গার্ডেনার’ এবং জাপানি পরিচালক আতসুশি ফুনহাসির ‘আন্ডার দ্য চেরি ট্রি’।

‘টেলিভিশন’ চলচ্চিত্রের কাহিনী যৌথভাবে লিখেছেন আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তিশা, কাজী শাহীর হুদা রুমী, শামীম শাহেদ, মুকিত মজুমদারসহ আরও অনেকে।

একই উৎসবে ‘ওয়াইড অ্যাঙ্গেল’ বিভাগে প্রতিযোগিতা করছে বাংলাদেশের আবু শাহেদের স্বল্পদৈর্ঘ্য ছবি দ্য কনটেইনার।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১২,২০১২
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান