১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১০:৫১ এএম BDST banglanew24
04 Oct 2012   09:56:24 PM   Thursday BdST
E-mail this

লাক্স সুপারস্টার সামিয়ার ‘ইনক্রিমেন্ট’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
লাক্স সুপারস্টার সামিয়ার ‘ইনক্রিমেন্ট’
ছবি : নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০১২ বিজয়ী কুমিল্লার মেয়ে সামিয়া সাঈদ। বিজয়ী মুকুট মাথায় পরার পর প্রথমবার অভিনয় করলেন টিভি নাটকে।

নাটকটির শিরোনাম ‘ইনক্রিমেন্ট’। ঈদে চ্যানেল আইতে প্রচারের জন্য এটি নির্মাণ করেছেন আলভী আহমেদ। নাটকটি রচনা করেছেন সামিয়া শাহাদৎ হোসেন।

গত সোমবার ঢাকার নিকেতনের একটি অফিসে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ইনক্রিমেন্ট নাটকে সামিয়া অফিসের এক খেয়ালি কর্মচারীর চরিত্রে অভিনয় করেছেন। এ নাটকে সামিয়ার বসের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম।

নাটকটি সম্পর্কে সামিয়া বাংলানিউজকে বলেন, এ নাটকে আমার চরিত্রের নাম যুথি। একটা করপোরেট অফিসের সহকর্মীদের নিয়ে নাটকটির কাহিনী সাজানো। এ অফিসে অনেককেই আমি সহ্য করতে পারি না, তাদের ক্ষতি করার চেষ্টা করি।

কিন্তু ফলাফল হয়ে যায় পুরো উল্টো। যখনই কারো ক্ষতি করতে যাই উল্টো তার ভালো কিছু হয়ে যায়। এ নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা। আমার বিশ্বাস নাটকটি দর্শকদের অনেক ভালো লাগবে।

সামিয়া আরো জানান, এ পর্যন্ত তিনি বেশ কটি বিজ্ঞাপন ও নাটকের প্রস্তাব পেয়েছেন। অনেক কাজ না করলেও এ নাটকের গল্পটি তার কাছে ভালো লেগেছে।

প্রসঙ্গত, সামিয়া নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পড়ছেন। নাটকের সঙ্গে বিকল্পধারার চলচ্চিত্রে কাজ করতে চান। আর ভালো গল্প ছাড়া কোনো নাটকে অভিনয় করবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন সামিয়া।

বাংলাদেশ সময় ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১২
এমকে/সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান