৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৫:০৭ এএম BDST banglanew24
21 Sep 2012   08:44:05 PM   Friday BdST
E-mail this

মিশর সীমান্তে সংঘর্ষ: এক ইসরায়েলি সেনা ও তিন বন্দুকধারী নিহত


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মিশর সীমান্তে সংঘর্ষ: এক ইসরায়েলি সেনা ও তিন বন্দুকধারী নিহত

ঢাকা: মিশরের সিনাই সংলগ্ন ইসরায়েলের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষে এক ইসরায়েলি সেনাসহ তিন বন্দুকধারী নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন অপর এক ইসরায়েলি সেনা।

ইসরায়েলি সেনা বাহিনীর মুখপাত্রী আভিতাল লেইবিভিচ জানান, শুক্রবার সিনাইয়ের মাউন্ট আরিফের নিকটবর্তী সীমান্তে এ সংঘর্ষ ঘটে।

ভারী অস্ত্রে সজ্জিত তিন হামলাকারীর একটি দল ইসরায়েলের দক্ষিণ সীমান্তে প্রবেশ করে ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালায় বলে জানান তিনি। ওই ইসরায়েলি সেনারা সীমান্তে বেড়া নির্মাণে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা বিধানে মোতায়েন ছিলো।

বন্দুকধারীদের গুলিতে এ সময় এক ইসরায়েলি সেনা নিহত এবং অপর একজন আহত হয়। তবে ইসরায়েলি সেনাদের পাল্টা গুলিতে তিন হামলাকারীই নিহত হন বলে জানান তিনি।

নিহতদের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া সম্ভব  হয়নি বলে জানিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়:২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান