৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৪:৪১ এএম BDST banglanew24
24 Jun 2012   11:16:11 AM   Sunday BdST
E-mail this

সপ্তাহের প্রথম কার্যদিবস

উত্থানের পর সূচকের পতন


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
উত্থানের পর সূচকের পতন সপ্তাহের প্রথম কার্যদিবস

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শুরুতে ঊর্ধ্বমুখী হলেও লেনদেন শেষে পতন হয়েছে। তবে আগের কার্যদিবস বৃহস্পতিবারের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে।

রোববার লেনদেন শেষে ডিএসইতে ১৫৮টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ১২ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ১৭৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১৮ কোটি টাকা।

এদিন লেনদেনের প্রথম ২০ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৫০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ১৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৯ পয়েন্টে উঠে আসে। পরবর্তীতে কিছুটা নিম্নমুখী হয় সূচক। সকাল ১০টা ৫৫ মিনিটে ১৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৬ পয়েন্টে, সকাল ১১টায় ১৩৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৫ পয়েন্টে, দুপুর ১২টায় ৮৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮৭ পয়েন্টে, সাড়ে ১২টায় ৫৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৫৪ পয়েন্টে, ১টায় ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৩৩ পয়েন্টে, ২টায় ১৬ পয়েন্ট কমে ৪ হাজার ২৮৩ পয়েন্টে স্থির হয়।   
দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ১২ পয়েন্ট কমে ৪ হাজার ২৮৭ পয়েন্টে নেমে আসে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, রোববার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় ওঠানামা করে- সায়হাম কটন, বিএসসিসিএল, লাফার্জ সুরমা, কেয়া কসমেটিকস, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, লংকাবাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ও ন্যাশনাল ব্যাংক।

অন্যদিকে রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৪৮ পয়েন্ট কমে ৮ হাজার ২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হয়েছে মোট ৪২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান