৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:২৫ এএম BDST banglanew24
26 Aug 2012   12:59:36 AM   Sunday BdST
E-mail this

ডিএসই ও সিএসই

ঈদের পর সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঈদের পর সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে ডিএসই ও সিএসই

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের পর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক ও লেনদেন উভয়ই বেড়েছে।

এদিন ডিএসইতে ২৪৩টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ১২৭ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৫২৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস গত ১৪ আগস্ট লেনদেন হয়েছিল ৩৬২ কোটি টাকা।

রোববার লেনদেনের প্রথম ৫ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৭৩ পয়েন্টে উঠে আসে। পরবর্তীতে সকাল ১০টা ৪০ মিনিটে ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৮০ পয়েন্টে, পৌনে  ১১টায় ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৭৩ পয়েন্টে, বেলা ১১টা ৫ মিনিটে ৫৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩১১ পয়েন্টে, সাড়ে ১১টায় ৭৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৩১ পয়েন্টে, সোয়া ১২টায় ৯৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৫০ পয়েন্টে, দুপুর পৌনে ১টায় ১০৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬২ পয়েন্টে, দেড়টায় ১০৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬১ পয়েন্টে স্থির হয়।

দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ১২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮৩ পয়েন্টে উন্নীত হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, রোববার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৩টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায়  ওঠানামা  করে- মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল, যমুনা অয়েল, তিতাস গ্যাস, বিএসসিসিএল, গ্রামীণফোন, বেক্সিমকো লি., কেয়া কসমেটিকস, লংকাবাংলা ফাইন্যান্স এবং জিপিএইচ ইস্পাত।

অন্যদিকে রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ২৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮ হাজার ৩৯৮ পয়েন্টে। এদিন সিএসইতে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ২৩টির এবং দাম অপরিবর্তীত রয়েছে ৮টি কোম্পানির শেয়ার।

রোববার সিএসইতে দাম বাড়া শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনিক হোটেল, বেক্সিমকো লি., ইউনাইটেড এয়ার, গ্রামীণ ফোন, লংকা-বাংলা ফিন্যান্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, সায়হাম কটন মিল, জিপিএইচ ইস্পাত, মেঘনা পেট্রোলিয়াম এবং ন্যাশনাল ব্যাংক।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ৫৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

উল্লেখ্য, ঈদ-উল-ফিতরের আগে গত ১৪ আগস্ট ডিএসই ও সিএসইতে শেষ লেনদেন হয়।

ঈদ উপলক্ষে ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে গত ১৫ থেকে ২৫ আগস্ট পর্যন্ত টানা ১১ দিন বন্ধ থাকে উভয় বাজারের সব কার্যক্রম।

বাংলাদেশ সময় : ১৪৪৮ ঘণ্টা, ২৬ আগস্ট, ২০১২
এসএনএইচ/সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান