১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৯:২০ পিএম BDST banglanew24
13 Sep 2012   04:08:44 PM   Thursday BdST
E-mail this

পাঁচ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ


স্পোশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পাঁচ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ

ঢাকা: মন্ত্রী হিসেবে পাঁচজন ও প্রতিমন্ত্রী হিসেবে দুজন শপথ নিয়েছেন।

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন— আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক, সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী ও মোস্তফা ফারুক।

একই সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ওমর ফারুক ও আব্দুল হাই।

বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে তাদের শপথ পাঠ করানো হয়। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ নেওয়া নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন করা হয়নি।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু তাদের সম্মতি না পাওয়ায় মাহমুদ আলী ও মোস্তফা ফারুককে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান