চান্দিনা (কুমিল্লা): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে চান্দিনা মহাসড়কে মানববন্ধন করেছে যুবদল।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন যুবদলের নেতাকর্মীরা।
এ সময় অবিলম্বে বিএনপিসহ ১৮ দলীয় সব নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান, উপজেলা যুবদল সভাপতি ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি, নিউজরুম এডিটর