কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পেরিতলা গ্রামে সেফটিক ট্যাঙ্কির বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পেরিতলা গ্রামে মজির উদ্দিনের ছেলে নাসির উদ্দিন(৩৮) ও ফুলচাঁদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৮)।
রোববার সকাল ১০টার দিকে তারা মারা যান।
নিহতের পরিবার ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খোয়াজ আলী বাংলানিউজকে জানান, রোববার সকালে নাসির টয়লেটে গেলে তার জামার পকেট থেকে মোবাইল ফোন ট্যাঙ্কির ভেতর পড়ে যায়।
তিনি সেফটিক ট্যাঙ্কির ঢাকনা খুলে মোবাইল ফোন তুলতে গেলে বিষাক্ত গ্যাসে তার মৃত্যু হয়।
এরপর হাফিজুল তার চাচাত ভাই নাসিরের কোনো সাড়া শব্দ না পেয়ে সেফটিক ট্যাঙ্কির ভেতর নামলে বিষাক্ত গ্যাসে তিনিও মারা যান। পরে এলাকাবাসী তাদের মৃতদেহ উদ্ধার করেন।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী ও প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর