৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১০:৫৬ এএম BDST banglanew24
20 Jun 2012   04:45:55 PM   Wednesday BdST
E-mail this

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ১


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় জাবেদ হোসেন নামে এক ডাকাতকে মঙ্গলবার রাতে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে আছে- একটি চটের বস্তায় দু’টি গুলি ও ম্যাগজিন ভর্তি অবস্থায় একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বোরের পিস্তল, একটি ওয়ান শ্যুটার গান, ৫টি কার্তুজ, একটি চাপাতি ও একটি ওয়াকিটকি।

কোতয়ালী থানার ওসি (তদন্ত) সদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাত থেকে আটজন ডাকাত সিনেমা প্যালেসের পাশে কেসিদে রোড এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ দেখে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় পুলিশ ধাওয়া দিয়ে জাবেদকে ধরে ফেলে।

পরে তার কাছ থেকে অস্ত্রশস্ত্রগুলো উদ্ধার করা হয়।

ওসি জানান, জাবেদ চন্দনাইশ উপজেলার আদর্শপাড়া গ্রামের আইয়ূব ইসলামের ছেলে। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ২০, ২০১২
আরডিজি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান