৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:৩২ এএম BDST banglanew24
03 Aug 2012   05:14:11 PM   Friday BdST
E-mail this

ইস্টার্ন ক্যাবলসকে এসইসি’র জরিমানা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বিধি মোতাবেক আর্থিক প্রতিবেদন দাখিল না করায় ওভার দ্য কাউন্টার মার্কেটের (ওটিসি) কোম্পানি ইস্টার্ন ক্যাবলস লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ কারা হয়।

গত ৩০ জুন ২০১১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

সূত্র জানায়, কোম্পানিটি এসইসির আইন ও এর জারিকৃত বিধিবিধান ভঙ্গ করেছে বিধায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯, এর ২২ ধারা মোতাবেক শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইস্টার্ন ক্যাবলস লিমিটেড গত ৩০ জুন ২০১১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রস্ততপূর্বক ১১ নভেম্বর, ২০১১ সালের মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জ ও শেয়ারহোল্ডারদের কাছে দাখিল করতে ব্যর্থ হয়েছে। বিধি মোতাবেক আর্থিক প্রতিবেদন দাখিল না করায় কোম্পানিটি বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণœ করেছে। যা পুঁজিবাজার উন্নয়নের সম্পূর্ণ পরিপন্থী। তাই কমিশন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর ২২ ধারার ক্ষমতাবলে ইস্টার্ন ক্যাবলস লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করেছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
এইচএমএম/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান