১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৮:৫৪ এএম BDST banglanew24
14 Sep 2012   01:43:27 PM   Friday BdST
E-mail this

উত্তরাখণ্ডে তীব্র ঝড় ও শিলাবৃষ্টিতে ২০ জনের প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
উত্তরাখণ্ডে তীব্র ঝড় ও শিলাবৃষ্টিতে ২০ জনের প্রাণহানি

ঢাকা: ভারতের উত্তরাখণ্ড রাজ্যে প্রচণ্ড ঝড় ও শিলা বৃষ্টিতে কমপক্ষে ২০ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার উত্তরাখণ্ডের রুদ্রপ্রায়াগ এবং বাগেশ্বর জেলায় এ আকস্মিক ঝড় বৃষ্টি আঘাত হানে । ঝড় ও শিলা বৃষ্টিতে এ সময় অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 
কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানায় দুর্যোগে চরমভাবে ক্ষতিগ্রস্ত রুদ্রাপ্রায়াগ জেলায় ১২ জন প্রাণ হারিয়েছে। অপরদিকে বাগেশ্বরে জেলার কাপকোটে আরও ৮ জনের মৃত্যু ঘটে।

অনেক লোক এখনও বিধ্বস্ত বাড়িঘর ও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে । উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে বলে জানিয়েছে রাজ্যের জরুরি বিভাগ।

গত বৃহস্পতিবার শুরু হওয়া বৃষ্টিপাত শুক্রবার সকালে হঠাৎ তীব্র ঝড় ও বজ্রবৃষ্টিতে রুপান্তরিত হয়। হঠাৎ বৃষ্টির পানিতে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে দুই কূল ভাসিয়ে নিয়ে যায় বলে জানা গেছে।

ভূমিধসে রিশিকেশ-বদ্রিনাথ এবং রিশিকেশ-গাংতরি মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি রাজ্যের আরও অনেক এলাকায় বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানা গেছে।

উদ্ধারকর্মীদের সহায়তার জন্য সেনা আহবান করা হয়েছে।

বাংলাদেশ সময়:১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪,২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান