৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:৩৩ পিএম BDST banglanew24
15 Jul 2012   11:39:20 AM   Sunday BdST
E-mail this

শাহজালালে রাতের ফ্লাইট ৬ মাস বন্ধ


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শাহজালালে রাতের ফ্লাইট ৬ মাস বন্ধ

ঢাকা : রানওয়েতে কার্পেটিং কাজ করার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৬ মাস ধরে রাতের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

আগামী ১ নভেম্বর থেকে ২০১৩ সালের ৩০ এপ্রিল রাত ১২টা ৩০মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ  (বেবিচক) সম্প্রতি এ নোটিশ দিয়েছে। এরই মধ্যে এ সংক্রান্ত নোটিশ সব দেশি-বিদেশি এয়ারলাইন্সকে জানিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেছেন, শাহজালাল বিমানবন্দর ব্যবহারকারী সব এয়ারলাইন্সকে বিষয়টি আগেই জানিয়ে দেওয়া হয়েছে- যাতে তারা নতুন করে ফ্লাইটের সময় সূচি নির্ধারণ করতে পারেন।
    
অন্য এক প্রশ্নের  জবাবে তিনি বলেন, এর বিকল্প আমাদের হাতে ছিলো না। বিশ্বের সব বিমানবন্দরে এ ধরনের উন্নয়ন কাজের কারণে সাময়িক সমস্যা হয়ে থাকে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান গত ৩ জুন রানওয়ে কার্পেটিংয়ের কাজের উদ্বোধন করেন। রানওয়ে মেরামত ও শক্তি বৃদ্ধির জন্য এসফল্ট কংক্রিট আস্তরণ কাজ করা হচ্ছে। এর নির্মাণ কাজটি করছেন দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেড। এর আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের।

রানওয়ে মেরামত কাজের ব্যয় ধরা হয়েছে ১৮৭ কোটি টাকা। ২০১৩ সালের জুনে কাজটি সম্পন্ন হলে রানওয়েতে যে কোনো উড়োজাহাজ নিরাপদে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে।  

এদিকে আগামী ১ আগস্ট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন কাজ শুরু হচ্ছে। এই কাজ শেষ করতে সময় লাগবে ২১ মাস।

এ কাজের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৫৩০ কোটি টাকা। এর মধ্যে ডেনমার্ক দিচ্ছে ৪৪৫ কোটি টাকা এবং বাকি ৮৫ কোটি টাকা দেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
 
বাংলাদেশ সময় : ১১০৬ ঘন্টা, জুলাই ১৫, ২০১২
আইএইচ/ সম্পাদনা : বেনু সূত্রধর,নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান