৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১:২২ এএম BDST banglanew24
25 Aug 2012   08:28:42 PM   Saturday BdST
E-mail this

রিমিই আ.লীগের মনোনয়ন পেলেন


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রিমিই আ.লীগের মনোনয়ন পেলেন

ঢাকা: গাজীপুর- ৪ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমিকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড।

শনিবার সন্ধ্যায় বোর্ডের সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সৈয়দ আশরাফ বলেন, “সৈয়দা জোহরা তাজউদ্দীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি এ আসনের এমপি ছিলেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। প্রধানমন্ত্রী তাকে দেখতে গিয়েছিলেন। এ সময় (সিমিন হোসেন) রিমিকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী তার সম্মতি চান। তিনি সম্মতি দিয়েছেন।”

আশরাফ আরও বলেন, “দীর্ঘ সময় সবাই আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য যারা প্রার্থী হতে চেয়েছিলেন, সবার সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন। এরপর সংসদীয় বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি জানান, নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় বোর্ডের সভায় উপস্থিত ছিলেন সিমিন হোসেন রিমি ও তার ছোট বোন মেহজাবিন আহমেদ মিমি।

সৈয়দা জোহরা তাজউদ্দিনের সঙ্গে দেখা করার পর সেখান থেকে রিমি ও মিমিকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী সভায় উপস্থিত হন।

বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, সমাজ উন্নয়ন ও রাজনীতি বিষয়ক উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, গাজীপুর- ৪ আসনে সিমিন হোসেন রিমি মনোনয়ন পাচ্ছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। এরপর রিমি বিভিন্ন সংবাদ মাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, উপ-নির্বাচনে প্রার্থী হওয়া কিংবা না হওয়ার বিষয়ে আমি এখনোও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। সিদ্ধান্ত হলেই জানানো হবে।”

এরপর শনিবার সন্ধ্যায় রিমির মা সৈয়দা জোহরা তাজউদ্দীনের সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রিমিকে মনোনয়ন দেওয়ার বিষয়ে তার সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, এই আসন থেকেই নির্বাচিত হয়েছিলেন তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। সিমিন হোসেন রিমি সোহেল তাজের বড় বোন। 

এ আসনে উপনির্বাচনের জন্য ২৩ আগস্ট তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর এ আসনে ভোট গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর: জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান