 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ভোলা: জাতীয় শিক্ষানীতি-২০১০ দ্রুত বাস্তবায়ন ও সরকারি-বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনভাতার বৈষম্য দূরীকরণসহ ২১ দফা দাবিতে ভোলায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন শিক্ষক সমিতির নেতারা।
বুধবার দুপুর ১২টার দিকে ভোলা শহরের বাংলাস্কুল মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়ে নতুন বাজার ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।
পরে তারা তাদের ২১ দফা দাবি তুলে ধরে জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমানের কাছে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন- বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি শাহ নেওয়াজ চন্দন, সম্পাদক আবু তাহের, সহ-সভাপতি খালেদা খানম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মে ১৬, ২০১২
প্রতিবেদন: ছোটন সাহা/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর