৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৬:৪২ পিএম BDST banglanew24
21 Jul 2012   02:43:38 PM   Saturday BdST
E-mail this

রাহুল ও পার্নেলের ড্রাগ টেস্ট পজিটিভ


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাহুল ও পার্নেলের ড্রাগ টেস্ট পজিটিভ

মুম্বাই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র দল পুনে ওয়ারিয়র্সের দুইজন ক্রিকেটারের মাদকগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে মুম্বাই পুলিশ। গত মে মাসে এক অভিযানে ভারতের লেগস্পিনার রাহুল শর্মা ও দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েন পার্নেলকে আটকের পর তাদের ড্রাগ টেস্ট করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর উভয়ের শরীরে মাদকের উপাদান পাওয়া গেছে।

সীমিত ওভারের ম্যাচে অংশগ্রহণের জন্য এমুহূর্তে দলের সঙ্গে শ্রীলঙ্কায় রয়েছেন রাহুল। আর দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজে খেলতে জিম্বাবুয়েতে আছেন পার্নেল।

এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে না বলে জানিয়ে বিসিসিআই’র সভাপতি এন শ্রীনিবাসন বলেন, ‘আমি জানি না, বিস্তারিত তথ্য ছাড়া কেন সবাই রাহুল শর্মাকে শাস্তি দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের আগে বোর্ড তথ্য সংগ্রহের পাশাপাশি বিষয়টি আরও যাচাই করবে।’

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মুসাজে জানান, ‘ভারতীয় কর্মকর্তাদের কাছ থেকে আমরা কিছু শুনিনি। তাই এবিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না।’

একই কথা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কণ্ঠেও। মূলত বোর্ডের নির্দেশের অপেক্ষায় আছেন তারা। ভারতীয় দলের টিম ম্যানেজার বলেন, ‘বোর্ড থেকে আমরা কোনো বার্তা পাইনি। এ অবস্থায় কোনো ধরণের মন্তব্য করা ঠিক হবে না।’

পুলিশ গত মে মাসে রাহুল ও পার্নেলকে আটক করার পর উভয়েই মাদক গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন। তখন পার্নেল বলেছিলেন, ‘ভুল সময়ে ভুল জায়গায় এসেছি। আর রাহুলের ভাষ্য ছিলো, ‘যদি দোষ প্রমাণ হয় তবে ক্রিকেট ছেড়ে দেবো।’

২৫ বছর বয়সী রাহুল ভারতের হয়ে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন। এছাড়া প্রোটিয়াসদের হয়ে তিনটি টেস্ট, ২২টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে ক্লাব সতীর্থ পার্নেলের।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, তৃতীয় দিন (বিকাল ৪টা)

আইপিএল: কিংস ইলেভেন পাঞ্জাব-মুম্বাই ইন্ডিয়ান্স (বিকেল ৪.৩০টা)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-চেন্নাই সুপার কিংস (রাত ৮.৩০টা)

 

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান