১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১১:২৭ পিএম BDST banglanew24
09 Apr 2012   04:45:18 PM   Monday BdST
E-mail this

জাবিতে বৈদ্যুতিক উপকেন্দ্র স্থাপনের উদ্যোগ


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পল্লী বিদ্যুতের অর্থায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণ করা হবে। পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে এসংক্রান্ত একটি ১০ বছর মেয়াদি চুক্তির করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যায়লয় কর্তৃপক্ষ।

সোমবার পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা, গবেষণা ও উন্নয়নের স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ২২ দশমকি শূন্য ৪ শতাংশ জমির উপর একটি ২৫ এমভিএ ৩৩/১১ কেভি বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে ক্যাম্পাসের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে কি না এ বিষয়ে মতামত দেওয়ার জন্য পরিবেশ বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির রিপোর্ট পাওয়ার পর প্রাথমিকভাবে ১০ বছরের জন্য চুক্তি করা হবে। শর্ত অনুযায়ী ১০ বছর পর উভয়পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তিটি নবায়ন করা যাবে।

বাংলাদেশ সময় : ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১২

সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিদ্যুৎ ও জ্বালানি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান