৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১২:৩৯ পিএম BDST banglanew24
05 Jul 2012   12:47:59 PM   Thursday BdST
E-mail this

ভারতের প্রথম প্রেসিডেন্টের ব্যাংক হিসাব এখনো সচল!


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভারতের প্রথম প্রেসিডেন্টের ব্যাংক হিসাব এখনো সচল!

ঢাকা: ভারতের প্রথম প্রেসিডেন্ট ড. রাজেন্দ্র প্রসাদের সঞ্চয়ী ব্যাংক হিসাবটি এখনও চালু রয়েছে। তার মৃত্যুর পর প্রায় ৫০ বছর ধরে এ ব্যাংক অ্যাকাউন্টটি সচল। বিহার রাজ্যের রাজধানী পাটনার একটি বেসরকারি ব্যাংকে তিনি তার মৃত্যুর কয়েক মাস আগে হিসাবটি খোলেন।

গত বুধবার ব্যাংকটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

রাজেন্দ্র প্রসাদের সঞ্চয়ী হিসাবটি খোলা হয়েছিল পাটনায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক্সিবিশন রোড শাখায়। তিনি হিসাবটি খোলেন ১৯৬২ সালের ২৪ অক্টোবর। আর এর কয়েক মাস পরেই মারা যান।

তবে এ সম্মানিত ব্যক্তি মারা যাওয়ার পরও ব্যাংক কর্তৃপক্ষ হিসাবটি বন্ধ করেনি। এ ব্যাপারে ব্যাংকের প্রধান ব্যবস্থাপক এসএল গুপ্ত বলেন, “এটা আমাদের জন্য বিরাট গৌরবের বিষয় যে, তিনি আমাদের এখানে সঞ্চয়ী হিসাব খুলেছেন।”

রাজেন্দ্র প্রাসাদকে তারা ব্যাংকটির একজন প্রাইম কাস্টমার হিসেবে মর্যাদা দেয়। ব্যাংক কর্তৃপক্ষ সম্প্রতি তার ছবির নিচে সঞ্চয়ী হিসাব নম্বর -০৩৮০০০০১০০০৩০৬৮৭ লিখে তা সাধারণের প্রদর্শের ব্যবস্থা করেছে।

গুপ্ত আরো জানান, এই ব্যাংক হিসাবে এখন প্রায় ১ হাজার ৮শ’ ১৩ রুপি জমা রয়েছে। কিন্তু কেউ এখন পর্যন্ত টাকা তুলতে আসেনি বা দাবিও করেনি। প্রতি ছয় মাস অন্তর এই হিসাবে ব্যাংকের নিয়ম অনুযায়ী সুদ যোগ হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, রাজেন্দ্র প্রসাদ ১৮৮৪ সালের ৩ ডিসেম্বর বিহারের সিবান জেলার জেরাদেইতে জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সালের ২৮ ফেব্রুয়ারি পাটনায় তার মৃত্যু হয়।

রাজেন্দ্র প্রসাদ ১৯৫২ সাল থেকে ১৯৬২ সাল পর্যন্ত স্বাধীন ভারতের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান