৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৫:৪৫ এএম BDST banglanew24
04 Jul 2012   09:28:12 PM   Wednesday BdST
E-mail this

ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের সম্মেলন শুরু


ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাবি: ‘পণ্যের মোড়কে শিক্ষা, ইমারতে ঘেরা গণতন্ত্র চাই না’ স্লোগান নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ২৮তম সম্মেলন শুরু হয়েছে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জল দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি গঠন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রিপন কুমার ধ্রুব। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পিনাক রায় পিন্টু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অজয় রায়।

অজয় রায় বলেন, শিক্ষা ব্যবস্থায় কখনোই ধর্মের প্রবেশ ঘটানো যাবে না। এটা করা হলে শিক্ষা তার গতিপথ থেকে বিচ্যুত হবে। মাদ্রাসা ও কওমি শিক্ষা ব্যবস্থার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় নেই।

মাদ্রাসা ও কওমি শিক্ষা ব্যবস্থা যুগের সঙ্গে তাল মেলাতে পারছে না বলেও তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব শিক্ষার্থীদের স্বার্থে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান এবং এ দাবি শিক্ষার্থীদেরই আদায় করে নেওয়ার পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘন্টা, জুলাই ০৪, ২০১২
এমএইচ/সম্পাদনা: অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান