৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ২:০৪ পিএম BDST banglanew24
29 Jan 2013   07:01:24 PM   Tuesday BdST
E-mail this

‘প্রভিশন’ সংরক্ষণে সুবিধা পাবে মার্চেন্ট ব্যাংক


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মার্চেন্ট ব্যাংকগুলোকে ২০১২ সমাপ্ত বছরের পুনঃমূল্যায়নজনিত ক্ষতির প্রভিশনের জন্য কিছু সুবিধা দেবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
মঙ্গলবার কমিশনের ৪৬৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
 
কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্চেন্ট ব্যাংকগুলো এখন পুনঃমূল্যায়নজনিত ক্ষতির ক্ষেত্রে নিয়মানুযায়ী ১০০ ভাগের পরিবর্তে ২০ শতাংশ হারে প্রভিশন রাখতে পারবে। তবে তা ২০১২ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমান ৫টি ত্রৈমাসিক অংশে রাখতে হবে।
 
আরও জানানো হয়, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) গত ২২ জানুয়ারি এ বিষয়ে একটা আবেদন করে।
বিএমবিএ’র ওই আবেদন ও সিডিউল ব্যাংকগুলোর ধারণকৃত শেয়ারের পুনঃমূল্যায়জনিত ক্ষতির প্রভিশন সংরক্ষণ সংক্রান্ত সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত সিদ্ধান্তটি বিবেচনা করে কমিশন মার্চেন্ট ব্যাংকগুলোর নিজস্ব পোর্টফোলিওতে ধারণকৃত শেয়ারের মূল্যহ্রাসজনিত ক্ষতির বিপরীতে প্রভিশন সংরক্ষণের জন্য এ সুবিধা দেওয়া হচ্ছে।
 
এ সুবিধা শুধু ২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য পুনঃমূল্যায়নজনিত ক্ষতির প্রভিশনের জন্য প্রযোজ্য হবে। এর পরবর্তী  সময়ের জন্য প্রভিশন যথা নিয়মে সংরক্ষণ করতে হবে। যেসব মার্চেন্ট ব্যাংক প্রভিশন সংরক্ষণের সুবিধা গ্রহণ করবে তারা ওই আর্থিক বছরের জন্য কোনো ধরণের নগদ লভ্যাংশ প্রদান করতে পারবে না।
 
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান