১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৪:১৫ এএম BDST banglanew24
15 Aug 2012   03:57:50 PM   Wednesday BdST
E-mail this

ব্যান্ডেলে জনতা-পুলিশ সংঘর্ষে হাত ভাঙল নারী ডিএসপির


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে বুধবার রণক্ষেত্র হয়ে উঠল হুগলির জেলার ব্যান্ডেল। আহত হলেন ১৬ জন পুলিশকর্মী।  

উত্তেজিত জনতার আক্রমণে হাত ভেঙে গেছে কর্তব্যরত এক নারী ডিএসপি-র ৷ অ্যাডিশনাল এসপি তথাগত বসুর পায়েও আঘাত লেগেছে৷ এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২৬ জনকে ৷

স্থানীয় কংগ্রেস নেতা দিলীপ পাসোয়ান খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বুধবার সকাল থেকে ব্যান্ডেল স্টেশন সংলগ্ন চৌমাথা মোড় অবরোধ শুরু করেন কংগ্রেস সমর্থকরা।

অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করে ৷ ছোঁড়া হয় কাঁদানে গ্যাসও৷ এরপরই উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ৷পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলে অবরোধকারীদের।

এ ঘটনায় ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কংগ্রেস নেতা দিলীপ পাসোয়ান খুনের ঘটনায় একজনকে আটকও করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান