ঢাকা: রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বেশ কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এ ভূমিকম্পণ অনুভব করা যায়।
আমেরিকান ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) ওয়েবসাইট সূত্রে জানা যায়, ভারত-মিয়ানমার সীমান্তে এ ভূমিকম্পের উৎপত্তি স্থল। সেখানে ৫.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে কোথাও থেকে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে কথা বলার চেষ্টা করেও তা সম্ভব হয়নি।
আমাদের সিলেট অফিসের স্টাফ করেসপন্ডেন্ট সাব্বির আহমদ জানান, রাজধানীর মতো সিলেটেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয় নি।
সিলেট ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবাহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরীর বরাতে তিনি জানান, সকাল ১০ টা ১৩ মিনিট ৫৩ সেকেন্ডে এ ভূমিকম্প অনূভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫. ৫। এর উৎপত্তিস্থল ছিল ভারত-মিয়ানমার সীমান্তে। সিলেট থেকে এ উৎপত্তিস্থলের দূরত্ব ৩৩৬ কিলোমিটার।
চট্টগ্রাম ব্যুরোও ভূমিকম্পের কথা জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১১১০ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর