৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৮:৩১ এএম BDST banglanew24
24 Oct 2012   08:52:21 PM   Wednesday BdST
E-mail this

ঈদের আগের সপ্তাহে ডিএসই’র গড় লেনদেন কমেছে ২৪ শতাংশ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঈদের আগের সপ্তাহে ডিএসই’র গড় লেনদেন কমেছে ২৪ শতাংশ

ঢাকা: গড় লেনদেন কমার মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ঈদ পূর্ববর্তী সপ্তাহের লেনদেন শেষ হয়েছে। এ সপ্তাহে ডিএসই’র গড় লেনদেন কমেছে ২৪.৮৯ শতাংশ।

এছাড়া সপ্তাহজুড়ে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমায় কমেছে সূচকও।

পুঁজিবাজারের লেনদেন কমার জন্য আইপিও প্রক্রিয়া, প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের বাজার পর্যবেক্ষক আচরণ দায়ী বলে মন্তব্য করেছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আর লেনদেন হয়নি তালিকাভুক্ত তিনটি ইস্যুর। দর কমেছে ১৪৩টির, বেড়েছে ১২৭টির এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে ১১টির শেয়ারদর।

অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমার প্রভাবে সপ্তাহজুড়ে ডিএসই’র সাধারণ সূচক ২৩.৬৯ পয়েন্ট কমেছে। সপ্তাহের শুরুতে ডিএসই’র সাধারণ সূচক ছিল ৪৪৮২ দশমিক ২৬ পয়েন্টে, যা তিন কার্যদিবস পরে ৪৪৫৮ দশমিক ৫৭ পয়েন্টে নেমে এসেছে।

পুঁজিবাজারের শীর্ষ ২০ কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএসই-২০’ সূচক সামান্য কমেছে। এ সূচকটি ৩৪৩৩ দশমিক ৩৫ পয়েন্ট থেকে ২ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ০৭ শতাংশ কমে ৩৪৩১ দশমিক ০১ পয়েন্টে নেমেছে।

আর অল শেয়ারপ্রাইজ ইনডেক্সটি কমেছে ১৪ দশমিক ৮০ পয়েন্ট।

তবে বাজার মূলধন ১.৭৩ শতাংশ বেড়েছে। এ সূচকটি ২ লাখ ৫০ হাজার ২৯ কোটি ৩১ লাখ টাকা থেকে বেড়ে ২ লাখ ৫৪ হাজার ৩৫৯ কোটি ৮৬ লাখ টাকায় উন্নীত হয়েছে।

আর সপ্তাহের দর বৃদ্ধির শীর্ষ দশের তালিকায় রয়েছে কোহিনূর কেমিক্যালস, এ প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৩০ দশমিক ১৯ শতাংশ। এরপর রয়েছে- রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, মিথুন নিটিং, ফাইন ফুডস, তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, মিরাকেল, নাভানা সিএনজি, এক্সিম ব্যাংক ও শাহ্ জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

এ সপ্তাহের দর কমার তালিকায় শীর্ষে রয়েছে জেড ক্যাটাগরির ইমাম বাটন, এ কোম্পানিটির দর কমেছে ১৫ দশমিক ০৭ শতাংশ। এরপর রয়েছে সাভার রিফ্র্যাক্টরিস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, লিবরা ইনফিউশন, শ্যামপুর সুগার মিলস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ঢাকা ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং ও জিল বাংলা সুগার মিলস লিমিটেড।

এদিকে, লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ, যমুনা অয়েল, সায়হাম টেক্সটাইল, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড, তিতাশ গ্যাস, এক্সিম ব্যাংক, বিকন ফার্মাসিটিক্যালস ও তাল্লু স্পিনিং লিমিটেড।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১২
এইচএমএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান