ঢাকা: আশুলিয়ার গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন এবং চট্রগ্রামে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে আরও ১৬ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
রোববার ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ স্বাক্ষরিত এক শোকবাণীতে জামায়াতের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের স্বজন ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
শোকবাণীতে মকবুল আহমদ বলেন, “আশুলিয়ায় গার্মেন্টস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিক এবং চট্রগ্রামে ফ্লাইওভারের গার্ডার ভেঙে আরও কমপক্ষে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় জামায়াত গভীর শোক প্রকাশ করছে।” পাশাপাশি আহতদের সুচিকিৎসা এবং নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
এনএম / সম্পাদনা:রাইসুল ইসলাম,নিউজরুম এডিটর