৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৮:৪০ এএম BDST banglanew24
18 Sep 2012   06:04:35 PM   Tuesday BdST
E-mail this

টোকিওতে বিএনপির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


সজল বড়ুয়া, জাপান থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
টোকিওতে বিএনপির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

টোকিও: টোকিওতে বিএনপি’র ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাপান শাখা। গত ৯ সেপ্টম্বর বিকেলে তাকিনোগাওয়া বুনকা সেন্টারে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দলের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন দলের উপদেষ্টা কাজী এনামুল হক। এ ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম রেজা।

অনুষ্ঠানের শুরুতে দলের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন সহ-সভাপতি আলমগীর হোসেন মিঠু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দেলোয়ার হোসেন, ফয়সাল সালাহউদ্দিন, মকবুল হোসেন মোল্লা, নজরুল ইসলাম রনি, এ টি এম জামাল হোসেন, সিরাজুল হক, আনোয়ার হোসেন রেজা, কাজী সাদেকুল হায়দার বাবু, দেলোয়ার হোসেন মোল্লা, আফতাব হোসেন, সিরাজুল কাদের, শাহরিয়ার সাজ্জাদ মিলন, নোমান মিয়া।

বিএনপি জাপান শাখার সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম রেজা তার বক্তব্যে জনগণকে দেশের বর্তমান পরিস্থিতিতে সচেতন হবার আহ্বান জানান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার জন্যে তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।

দলের উপদেষ্টা ও অনুষ্ঠানের প্রধান বক্তা কাজী এনামুল হক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বাংলা সাহিত্যের কিংবদন্তী প্রয়াত হুমায়ূন আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্যে জনগণকে উদ্বুদ্ধ করতে সবার প্রতি আহ্বান জানান।

ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্যে জনগণের প্রতি আহ্বান জানান।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দলের সহ-সভাপতি আলমগীর হোসেন মিঠু।

অনুষ্ঠান শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়িত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর, ২০১২
সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান