১২.১২.১২ তারিখে পরিচালক আক্তারুজ্জামান তুহিনের পরিচালনায় নতুন একটি ধারবাহিকের শ্যুটিং শুরু হতে যাচ্ছে। ‘দুই এর এক’ প্রযোজনা ও দিব্যেন্দু উদাস এর রচনায় নাটকটির নাম ‘মুসাফিরখানা’।
নতুন এ নাটকের গল্পের বিষয়ে এ নাটকের পরিচালক তুহিন বাংলানিউজকে বলেন, ‘রফিক সাহেব নামে একজন লোক নোয়াখালী থেকে ঢাকা শহরে আসে কিছু একটা করার আসায়। এরপর কন্ট্রাক্টরী ব্যবসা করে অল্প সময়েই উত্তরায় একটি নিজের চারতলা বাড়ি করেন।বাড়ীর কোন নাম না থাকলেও গ্রামের আশপাশের লোকজনরা এ বাড়ীর নাম দেন ‘মুসাফিরখানা’।কারণ ঢাকা শহরে এসে অনেকেই চাকুরীর ইন্টারভিউ দেওয়া,কেউবা বিদেশ যাওয়া- এরকম নানা ধরনের অযুহাতে এ বাসাই প্রায়ই থাকেন।অতিথির কমতি থাকে না। একদল আসেতো একদল যায়।ঘটতে থাকে নানা ঘটনা।এ নিয়েই মূলত এ নাটকের গল্প এগুতো থাকে।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- সাজু খাদেম, শাহেদ শরীফ খান, মাহমুদ সাজ্জাদ, শেলী আহসান, নাদিয়া, সুষমা, তুষ্টি, সীমানা, মুকুল সিরাজ, জিনিয়া, ফখরুল হাসান বৈরাগী প্রমুখ।
বাংলাদেশ সময়:২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১২
এমকে/