৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ২:৫০ পিএম BDST banglanew24
29 Sep 2012   06:34:24 PM   Saturday BdST
E-mail this

কখনোই বিয়ে করবেন না মল্লিকা!


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কখনোই বিয়ে করবেন না মল্লিকা!

ঢাকা: ভারতের একটি নারী সংগঠনের পার্টিতে সেক্সসিম্বল ইমেজের কারণে ক্যারিয়ারের শুরু থেকেই আলোচিত হয়ে আসা বলিউড অভিনেত্রী অভিনেত্রী মল্লিকা শেরওয়াত "বিয়ে করবো না" বক্তব্যের মাধ্যমে যেন বোমাই ফাটালেন।

ইতোমধ্যে বলিউডের বাইরে হলিউডেও নিজের একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন মল্লিকা।

বর্তমানে বলিউডের বেশ কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

কিন্তু এ সুসময়ে হঠাৎ করেই মল্লিকা শেরওয়াত বললেন, কোনোদিন নাকি বিয়ে করবেন না তিনি। বিয়ে করার মতো সময় তার কাছে নেই। তাই অদূর ভবিষ্যতেও তার বিয়ে না করার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন তিনি। বিষয়টি অবাক করার মতো হলেও তেমনটাই জানিয়েছেন আবেদনময়ী এ অভিনেত্রী।

এ বিষয় মল্লিকা আরো বলেন, সামনে কোনোদিন বিয়ে করবো এমনটা আমার চিন্তা-ভাবনায় একদম নেই। বিয়ে একটি পিছুটানই মনে হয় আমার কাছে। আমি বর্তমানে শুটিং নিয়ে অনেক ব্যস্ত রয়েছি। প্রচুর ভ্রমণ করতে হচ্ছে আমাকে। তাই বিয়ে করব না। কি লাভ নিজের ক্যারিয়ার নষ্ট করে।

আমি একটি সাধারণ পরিবার থেকে আসা মেয়ে। আমার পরিবারের কেউ আমার অভিনয়ের বিষয়টি প্রথমে ভালোভাবে নিতে পারেনি। কিন্তু সাফল্য ধরা দেয়ার সঙ্গে সঙ্গে তারা এখন আমার কাজকে ভালোবাসে, শ্রদ্ধা করে। সেই ভালোবাসা ও শ্রদ্ধাকে আমি আরও ওপরে নিয়ে যেতে চাই। তাই বিয়ে করছি না!

তবে মল্লিকার এই বক্তব্য আসলেই বাস্তব হয় নাকি শুধুই স্ট্যান্টবাজি সেটা সময়ই বলে দেবে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১২
এমকে/ সম্পাদনা: আবুল কালাম আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান