৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:৫৩ এএম BDST banglanew24
02 Sep 2012   04:45:40 PM   Sunday BdST
E-mail this

কবিতা

সোমেশ্বর অলির তিনটি কবিতা


সোমেশ্বর অলি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সোমেশ্বর অলির তিনটি কবিতা কবিতা

প্রেমিকা আসছে, সঙ্গে গানম্যান

মনে করো তোমার প্রেমিক হয়ে ওঠার দুরন্ত
চেষ্টার সে দিনগুলি-

তোমাকে প্রসঙ্গ
আর সঙ্গ দিচ্ছে তোমার আঙুল- আর কোনও
অনুভূতি জানা নাই স্পর্শের বাইরে
সকল কিছুতে তোমার আঙুল ঢুকে যাচ্ছে

একদিন এভাবে নিজের পাঁজরে তোমার
গেঁথে গেল, বিঁধে গেল নিজের তর্জনী!

বামহাতে হৃদপিণ্ড ঢেকে ক্ষত আর ক্ষতিচিহ্নি মুছে
তুমি বইছো পকেট বোঝাই ফতুয়া, হাজার পকেটে
লুকানো যাচ্ছে না একখানা হৃদপিণ্ড

সবটা শরীরে হৃদয় জড়িয়ে তুমি বসে আছো
প্রেমিকা আসছে নয়টা শরীর নিয়ে, সঙ্গে গানম্যান...


ম্যাজিশিয়ান বলছি

তোমাদের গ্রামে সূর্য থেকে বৃষ্টি পড়ে?

স্লেটে আঁকা নদী, যেমন তোমার সাধ
বাঁক দাও, সেতু দাও আকাশ ডিঙানো
চাইলে সাঁকোও দিতে পারো সেতুতে ওঠার আগে

এপারে দিয়েছো গ্রাম, ওপারে শহর
ব্যবধান রাখো জীবনে যাপনে মানুষে বেহুঁশে
নদীর পাশেই ধানি জমি, রাখো কিছু ভূমিদস্যু
ওদের খাবার তালিকায় রাখো গাছ মাছ নদী নারী

ঘরের লাগোয়া ঘর দিয়ে ঝড় দাও তারপর
সঙ্গম সংঘর্ষ বীর্য তূর্য ধৈর্য দাও
মৃত্যু দাও, মৃত্যুতে বিশ্বাস দাও...

(এবার স্লেটটা কাত করো)

আঙুলে আঁকতে কিছু, স্লেট লাগে!    


সংস্কৃতিবার্তা


উড়োজাহাজ ডাকছে, উঠেন উঠেন


আজান পড়েছে-

আজিমপুরবাসী জাগেন
ক্বাজা নামাজ আদায় করে নেন
তারপর বাজারে পাঠান ছোট মেয়েটাকে
তাকে পালাতে সাহায্য করে টিভি ক্যামেরার সামনে দাঁড়ান
অতঃপর পাঠ করেন পত্রিকা
বিজ্ঞাপন বিরতির পর টয়লেটে যান
অন্তিম মুহূর্তে পানি না থাকাই সমীচীন

ঘাবড়াবেন না হে গ্রাহক, টয়লেট টিস্যু দিয়ে
মোবাইলটা প্যাঁচিয়ে ইজ্জত বাঁচান

উড়োজাহাজ ডাকছে, হ্যালো হ্যালো...

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ২ সেপ্টেম্বর, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান